রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে একটি বিলের (জলাশয়) দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন ৫ গ্রামের বাসিন্দারা। শনিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভেরার চর বাজারে সুন্ধিখলা, মধ্য সুন্ধিখলা, সম্মাণপুর, লামা তাজপুর, মোকামপাড়া গ্রামের বাসিন্দারা মানবন্ধনের আয়োজন করেন।

মানবন্ধনে বক্তরা বলেন, সাদিপুর ইউনিয়নের সুন্দিখলা মৌজার কালাআমরি বিল ইজারা নেয় মৎস্যজীবী সমিতি নামে জেলেদের সংগঠন। কিন্তু অবৈধ ভাবে সরকারি বিলটি এলাকার প্রভাবশালী ব্যক্তি লিয়াকত মিয়া, বরকু মিয়া, রশিক মিয়ার কাছে দখল বিক্রি করা হয়। বিলের দখলে নিতে চলতি বছরের ভাদ্র মাসের প্রথম থেকে মালিকানা জায়গায়ও চারপাশে নেটের জাল দিয়ে বাদ তৈরীসহ গ্রামবাসী যাতে মাছ ধরতে না পারে সেই জন্য পাহারাদার নিয়োগ করেন তারা। যার কারণে স্থানীয় ৫টি গ্রামের গরিব-অসায় মানুষ তাদের মালিকানা জলাসয় থেকেও ঝাকি জাল দিয়ে মাছ ধরতে পারে না। ইজারার নামে বিল ও মালিকানাধীন পুকুর থেকেও মাছ ধরে নেয়া হচ্ছে। নিজেদের মালিকানা পুকুর ডুবা থেকেও মাছ ধরতে দেয়া হচ্ছে না স্থানীয়দের। এই বিষয়ে প্রতিবাদ করলে প্রভাবশালীরা স্থানীয়দের নানা ভাবে হুমকি ধামকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করছেন। মালিকানধীন পুকুরে কিটনাশক প্রয়োগ করে মা ও পোনা মাছ ধংস করার পাশাপাশি বিষ প্রয়োগের ফলে পানি দুষিত হচ্ছে। দুষিতপানির ফলে জমিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই দ্রুত বিলটির দখল উচ্ছেদ ও কার্যকরি পদক্ষের নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এর আগে ৫ গ্রামবাসী এই বিষয়ে সিলেট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আক্কাছ আলী তালুকদার, শহিদ মিয়া, ফারুক আহমদ, মনর আলী, লুৎফুর রহমান, মাইকেল আহমদ জনি, আব্দুর রহিম, মতিন মিয়া, সামসেদ মিয়া, তরাশ মিয়া, রাহেল মিয়া, আব্দুস সালাম, শাহ-আলম মিয়া, কাহির মিয়া, মিলাদ হোসেন, মান উল্যা,হান্নান মিয়া প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বালাগঞ্জে বণিক সমিতির কমিটি গঠন

ওসমানীনগরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

যুবকরা এগিয়ে আসছেন, কৃষির জন্য আর্শিবাদ

ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তৃক,বি এন পি, কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই আগস্টের বিপ্লবকে স্থানীয় ভাবে তরান্বিত করতে হবে, জেলা প্রশাসক : মোহাম্মদ শের মাহবুব মুরাদ

ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের কমিটি : সিলেটের ওসমানীনগর থেকে স্থান পেলেন যারা