বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহীবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর দয়ামির আহমদ নগরে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় প্রাইভেট কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী (৫২)। তিনি শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। আহত রামিম আহমদ (৩২) ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর আহমদনগরে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী রিয়েল কোচ(ঢাকা মেট্রো-ব-১১-৪২৭২) বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের(ঢাকা মেট্রো-গ-২৫-৮৭৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত ও একজন আহত হয়েছেন। দূর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারের বডি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে বলে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোঃ ইউনুছ দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে যুবদলের দোয়া মাহফিল

ওসমানীনগরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে মতবিনিময় সভা

ওসমানীনগরে জুলাই পুনর্জাগরণ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভায় জনস্রোত

ময়মনসিংহ গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগরে বিনামূল্যে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার টিকা পাচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার কিশোরী

ত্রিশালে (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

জকিগঞ্জে আলোর পথে সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন:সভাপতি ইকবাল,সম্পাদক লিমন

ওসমানীনগরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত