রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতার নাম বাদ পড়ার অভিযোগ

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতাদের তালিকা থেকে এক প্রকৃত দাতার নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২২ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভাড়েরা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ।

আবেদন সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মৃত রজব আলীর পুত্র রুবেল আহমেদের দাদা, মরহুম আলী মামুদের পুত্র মছদ্দর আলী ভাডেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সময় নিজের মালিকানা ও দখলীয় ভূমি বিদ্যালয়ে দান করেন। দানকৃত ওই ভূমির ওপরই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
তবে পরবর্তীতে বিদ্যালয়ের ভূমি দাতাদের নামের তালিকা প্রণয়ন করা হলেও অন্যান্য দাতার নাম অন্তর্ভুক্ত থাকলেও মরহুম মছদ্দর আলীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করা হয়। বিষয়টি তাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক ও সম্মানহানিকর বলে আবেদনে উল্লেখ করেন।

রুবেল আহমেদ জানান, বিদ্যালয় প্রতিষ্ঠায় আমার পরিবারের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও একজন প্রকৃত ভূমি দাতার নাম বাদ পড়া অনভিপ্রেত। তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে তার দাদা মরহুম মছদ্দর আলীর নাম ভাডেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতাগণের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা ভূমি দান করেছেন তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, বিষয়টি দ্রুত তদন্ত করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ভূমি দাতার নাম অন্তর্ভুক্ত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যতদিন দুর্যোগ আছে দুর্গত মানুষের পাশে আছি চেয়ারম্যান-ওয়ালী উল্লাহ বদরুল

ওসমানীনগরে বাস চাপায় মোটর সাইকেল আরহী নিহত

জকিগঞ্জে আলোর পথে সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন:সভাপতি ইকবাল,সম্পাদক লিমন

ওসমানীনগরে আলোচিত আওয়ামী লীগ নেতা আকছার গ্রেপ্তার

ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা

ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ওসমানীনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওসমানীনগরে ইউনিয়ন অফিস চুরি