ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে সততা ইসলামী যুবসংঘের অর্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে বসতঘর সংস্কারের জন্যে মাজগাঁও গ্রামের দরিদ্র দিনমজুর অসহায় আলাল মিয়ার পরিবারকে ঢেউটিন,পিলার সহ বসতঘর নির্মাণের সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে, ইশাগ্রাই মাজগাঁও গ্রামে, দিনমজুর আলাল মিয়ার বাড়ীতে নির্মাণ সামগ্রী ও অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্তার মিয়া,প্রবীণ মুরব্বি মোঃ তাজ উল্লাহ, সমাজসেবী আলা উদ্দিন, কমর উদ্দিন, জমসেদ মিয়া,বাহরাইন প্রবাসী খালিছ মিয়া, মুরব্বি সমসর মিয়া,সততা ইসলামী যুব সংঘ এর সভাপতি ডাঃ দিলোয়ার হোসেন,সহ-সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক দুলন আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কালাম মিয়া, সদস্য হাফিজুল ইসলাম,ফখরুল মিয়া,শামছুল রানা বুরহান, সহ এলাকা যুব সমাজ প্রমূখ। এসময় বক্তারা বলেন সততা ইসলামী যুব সংঘ প্রতিষ্টালগ্ন থেকে গরীর অসহায় মানুষের কল্যানে কাজ করে আসছে। বন্যা খড়া যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের ভুমিকা অপরিসীম। বন্যায় ক্ষতিগ্রস্থ বসতঘর সংস্কারের জন্য এই সংঘের প্রবাসে থাকা সদস্য আব্দুল গাফফার, সাদিক আহমদ আব্দুল কাদির, ইকবাল হোসেন,জাহাঙ্গীর আলম, ফয়ছল আহমদ,শিপন আহমদ,নাঈম আহমদ, ইমন মিয়া, ইমরান আহমদ, জাকির আহমদ, জুয়েল আহমদ, সাবের আহমদ মিলে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন তারা। তাদের এই মহতি উদ্যোগে এলাকার গরীব অসহায় মানুষের উপকার হচ্ছে, আমরা অনেক আনন্দিত হয়েছি তাদের এই মহতি কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
সংবাদ টি শেয়ার করুন।


















