আবুল কালাম আজাদ,সংবাদ দাতা:: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতি কালে একাধিক মামলার আসামী ৩ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ টিম । শুক্রবার রাতে আনুমানিক ১১.১০মিনিটে উপজেলার পৌরসভা সংলগ্ন ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়ীতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় খবর পেয়ে ঘটনাস্থলে ভালুকা থানা পুলিশের টিম এসআই(নি:) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা উপস্থিত হলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এনসময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি যাহার নম্বর ঢাকা -মেট্রো- ন ২৩ -১৭ -০২ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃত ডাকাতরা হলেন ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং উপজেলা বিরুনীয়া ইউনিয়নের পশ্চিমপাড়া মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ টি শেয়ার করুন।

















