হারুন রশিদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ.কে‘র পক্ষ থেকে কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ফান্ডে ৩ লক্ষ টাকা প্রদান করলেন সাবেক শিক্ষার্থীরা।
রবিবার (২২জুন) দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুরুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে, কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ.কে‘র উদ্যোগে আনুষ্টানিক ভাবে তিন লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।
আয়োজিত চেক হস্থান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউ.কে‘র সভাপতি যুক্তরাজ্য প্রবাসী স্কুলের সাবেক শিক্ষার্থী আনহার আলী, প্রধান বক্তা ছিলেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুরুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এস টি এম ফখর উদ্দিন ।
পল্লী উন্নয়ন অফিসার ওয়ারেসাত আল আমিনের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিফজুর রহমান। প্রফেসার ফয়জুল ইসলাম, আলহাজ্ব হিরন মিয়া, ধরনী কুমার চৌধুরী, সমাজসেবী ইমাদ উদ্দিন লিলু, আব্দুল মছব্বির মছু, ছুরত মিয়া, শেখ মারুফ আহমদ, আনোয়ার হুসেন, ফরহাদ তালুকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা প্রমুখ।
এসময় বক্তরা বলেন,প্রবাসের বিলাশ জীবনে থেকেও এলাকার শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে কুরুয়া প্রাইমারি এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল (ইউকে) সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে। সাবেক শিক্ষার্থীদের এ সংগঠন এলাকায় শিক্ষার সুষ্ট পরিবেশ নিশ্চিত ও অবকাঠামোগত সমস্যা সমাধানে বহুমূখী উদ্যোগ গ্রহণের পাশাপাশি দুস্ত ও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
যার ধারাবাহিকতায় প্রবাসে থেকেও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সব সময় এগিয়ে আসছে এলাকার জনকল্যাণমুলক কর্মকান্ডে। তাদের এ উদ্যোগ সর্বমহলে প্রসংসিত বলে বক্তারা উল্লেখ করে বলেন আগামী সুন্দর ও শান্তির সমাজ প্রতিষ্টা করতে প্রবাসী সংগঠন সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নওশীন তাবাসসুম তামান্না।
এ সময় উপস্থিতি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।
সংবাদ টি শেয়ার করুন।


















