আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় মোক্ষপুর ইউনিয়নের খাগাটি গ্রাম জামতলি এলাকার আব্দুল কাদের জিলানীকে হত্যার প্রতিবাদে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসীরা।
১৫ এপ্রিল (সোমবার) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বগার বাজার সাইনবোর্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী ও জিলানীর পরিবার সহ অসংখ্য মানুষ মানববন্ধনে অংশ নেন।
ইউপি সদস্য লালমিয়া বলেন, আব্দুল কাদের জিলানী সৎ আর্দশবান এবং সামাজিক লোক ছিলেন,তিনি সব সময় এলাকায় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন সমাজের খারাপ শ্রেণীর লোকেরা এটা মেনে নিতে পারতো না।
জিলানীর ছেলে রাকিব বলেন, শবে কদরের রাতে আমার পিতার সাথে আমি ছিলাম আমার পিতাকে আমার কাছ থেকে টেনে হেচরে গাড়ি থেকে নামিয়ে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরকে চিনতে পারি। আমি ফিরাতে গেলে ওরা আমার উপরে আক্রমণ করে।
একই এলাকার বাসিন্দা রহিমা খাতুন বলেন, জিলানী খুব ভালো মানুষ ছিলো তিনি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেন, জিলানীকে যারা হত্যা করেছে আমরা তার সুষ্ঠ বিচার চাই।
বিষয়টি নিয়ে মানববন্ধনে থাকা সালমা আক্তার বলেন, জিলানী অনেক ভালো মানুষ ছিলেন, সে সব সময় গরীব দুঃখী মানুষের পাশে থাকতেন এলাকায় যে কোনো অন্যায় দেখলে এগিয়ে আসতেন আমরা জিলানী হত্যার সুষ্ঠ বিচার চাই জিলানী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানাচ্ছি।
জিলানীর কিশোরী মেয়ে, মিম আক্তার বলেন, আমি ওদের অত্যাচার পড়ালেখা ছেড়ে দিয়েছি, আমি স্কুলে গেলে তারা স্কুলে যাওয়ার পথে বাঁধা প্রয়োগ করে অবশেষে আমার পিতাকে তারা নির্মমভাবে হত্যা করে আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে বলছি আমাদের যারা এতিম করেছে আমার বাবাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে আমি সেই হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাশি,র’ দাবি জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস দিলে, মহাসড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।
সংবাদটি শেয়ার করুন।

















