রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ৯, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি : পবিত্র মাহে রজমান মাস উপলক্ষে আল- আমানা ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে রমজান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ) সকাল ১১টায় সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর নছিব উল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২লিটার সয়াবিন তৈল, ২কেজি আটা, ২কেজি পিয়াজ, ২কেজি আলু, ১কেজি ছোলা, ১ কেজি চিনি, ১কেজি ডাল, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। খাদিমপুর, কাঁঠালখাইড়, পরাগলপুর, মান্দারুকা, মাটিহানি, আব্দুল্লাহপুর, সুনামগঞ্জ, প্রথমপাশা, তাজপুর, একানিদা, মির্জাসৈয়দপুর গ্রামের প্রায় ১২ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে আল – আমানা ফাউন্ডেশনের আজিবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুজাক্ষির আহমদ সাদ আলীর সভাপতিত্বে ও সমাজসেবী তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আল-আমানা ফাউন্ডেশনের আজিবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ সাহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত ইউনিয়ন সমাজকর্মী এস এম মশিউর আলম মূসা, ইউপি সদস্য চেরাগ আলী, খাদিমপুর কাঁঠালখাইড় হাফিয়া দাখিল মাদ্রাসার সমন্বয় কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কাপ্তান মিয়া, খাদিমপুর নছিব উল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সওকত আহমদ সায়মন, মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আওলাদ আলী , ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ, আল- আমানা ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কোষাধক্ষ্য ছাদিক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, সমাজসেবী আজিউর রহমান নানু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল-আমানা ফাউন্ডেশনের সহ-কোষাধক্ষ্য হাফিজ মিজানুর রহমান।

এসময় বক্তারা বলেন, আল – আমানা ফাউন্ডেশন বিভিন্ন জেলা উপজেলার গরীব ও অসহায় মানুষের কল্যাণে দেশের মানুষসহ প্রবাসে হোমলেস মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা, খরা, রজমান, ঈদ বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গরীব-অসহায়দের আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণসহ নানান কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে আল- আমানা ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দাবী আদায়ে ৩০ মার্চ পর্যন্ত সময় দিয়েছে মৌলভীবাজারে বাংলাদেশ চা জনগোষ্টী অধিকার আন্দোলন ফোরাম

ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায়

ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সি‌লে‌টে বজ্রপাতে মসজিদের ইমা‌মের মৃত্যু

ওসমানীনগরে এক মাসে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ, ৫ মামলায় গ্রেফতার ১৩

ত্রিশালে (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার ও বিশ্বনাথ শাখা

ওসমানীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প,চিকিৎসা সহ ঔষধ পেলেন ৫শতাধিক মানুষ

ভালুকায় দুই চোরকে আটক করেছে থানা পুলিশ

ওসমানীনগরে অসুস্থ রুমানা মায়ার টিভির লাইভের মাধ্যমে প্রবাসীরা ২লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা অনুদান দিলেন