মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১৬, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয় সুত্রে জানাযায়, ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহত সাতজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে একজন ও হাসপাতালে আরও একজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই ফরিদপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন সকালে প্রচণ্ড শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি রাস্তায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর দুজনসহ মোট ১৩ জন মারা যান

এলাকা বাসী বলেন, এখানকার রাস্তা উঁচুনিচু। ঈদের আগের থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৫-২০টি দুর্ঘটনা ঘটেছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বাকি পাঁচজন চিকিৎসা নিচ্ছেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রাণ বিতরণ

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরীকে উদ্ধার

ওসমানীনগরে বাড়ছে পানি

ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

সিলেটে বিস্ফোরক মামলায় আসামি আ.লীগের ৩৯০ নেতাকর্মী

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্নভোঁজ