সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা: তাহসিনা রুশদীর লুনা

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ১০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর: সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে তিনটি জনবহুল স্থানে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনা বলেন, কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা। এই এলাকার মানুষের দোয়া ভালবাসা ও রায় নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে এই আসন উপহার দেব।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার দয়ামীর ও তাজপুর ইউনিয়নে পথসভা শুরু হয়ে গোয়ালাবাজার ইউনিয়নে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সম্মুখে পথসভার মাধ্যমে শেষ হয়।

তাহসিনা রুশদীর লুনা আর-ও বলেন,বিগত দিনে পতিত শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ও দুঃশাসনের কারণে দেশের পরিশ্রমী শ্রমজীবী মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। তাদের অব্যাহত নিপীড়ন ও অন্যায়ের শিকার হয়ে সাধারণ শ্রমিকরা জীবিকার অনিশ্চয়তায় পড়েছিল। তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে স্বৈরাচারী সেই সরকার। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে শ্রমিকই দেশের শক্তি, শ্রমিকই উন্নয়নের চালিকাশক্তি। তাই বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করা হবে। ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়াই হবে আমাদের অঙ্গীকার।
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, এবারের বিপ্লব কেবল ভোটের নয়, এটি শ্রমিক, কৃষক, গরিব ও মধ্যবিত্তের মুক্তির সংগ্রাম। ধানের শীষের বিজয় মানেই শ্রমিকের মুখে হাসি, দেশের মানুষের স্বাধীনতা।

পথসভাগুলোতে শ্রমিকদলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ হাতে তুলে নিয়ে
উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বাস চাপায় মোটর সাইকেল আরহী নিহত

ওসমানীনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত-১

ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র লীগের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় স্পেন দক্ষিণে মিলাদ ও দোয়া মাহফিল

পৃথিবীর বেশির ভাগ জায়গায় মোসলমানরা শাসন করেছেন : অধ্যাপক আব্দুল হান্নান

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা কমিটির অনুমোদন

ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ থানায় মামলা

ওসমানীনগরে জিপিএ-৫ পেলেন ৬২ শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা এখন যাবে নগদে

ওসমানীনগরে প্রতিমন্ত্রীরপক্ষ থেকে রান্নাকরা খাবার বিতরণ করলো থানা পুলিশ