শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৫, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে চলমান দীর্ঘস্থায়ী বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কে। যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগরের মোবারকপুর গ্রামের ইনামদি-খান মামন তালুকদারের পারিবারিক ট্রাস্টের উদ্যোগে সাদিপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে মোবারকপুর গ্রামে সিলেট চেম্বার অব কমার্স এর সদস্য ফজলু মিয়ার বাড়িতে নগদ অর্থ বিতরণীতে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক নুরুল ইসলাম, হাজী আব্দুল করিম তালুকদার, হাজী মাহমুদ আলী, আব্দুস ছালাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, সমাজসেবী দিলোয়ার হোসেন তালুকদার, ফখর উদ্দিন, ইউপি সদস্য শামসুল ইসলাম শামিম, সমাজসেবী ছইফ উদ্দিন, শেখুল ইসলাম, নানু মিয়া, আমিরুল হক, সেবুল মিয়া, গেদা মিয়া, তফুর মিয়া, ময়না মিয়া প্রমুখ।
বিতরণী পূর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মুহতাচ্ছিম বিল্লাহ জালালী, উপস্থিত ছিলেন, শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল বাছিদ।
এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নিয়ে সমাজ উন্নয়নের মাধ্যমে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের সদস্যরা। পারিবারিক ভাবে ট্রাস্ট গঠন করে চলমান বন্যায় বানভাসি মানুষের অর্থ সহায়তায় এগিয়ে এসেছেন তারা। ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের পরিবার সব সময় এলাকার অবহেলিত মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র ইফতার মাহফিলের প্রস্তুতি

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

নির্বাচনের আগে ‘হ্যাঁ-না গণভোট’ আয়োজন নির্বাচন বিরোধী ষড়যন্ত্র: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরের ১০ টি মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

ওসমানীনগরে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন-আম্বিয়া

বালাগঞ্জে গুলি সহ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী

লোভে ফেলে ফেসবুক প্রতারক চক্রের নতুন ফাঁদে ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে দেশে এনে সকল গুম-খুনের বিচার করা হবে : শামীম

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন