সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ভারতীয় ২শবস্তুা চিনিসহ ট্রাক জব্দ, আটক-১

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৮, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ দাতা:: শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬২৭) জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এই ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস.আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাইকৃত ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওনমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে চেকপুস্ট বসায় পুলিশ। ট্রাকটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক সমিরন দাসকে(৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র। চোরাচালান পণ্য পরিবহনের ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।
২শ বস্তা চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট -২ আসনে এমপি প্রার্থী গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী

পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম : আমীর উদ্দিন

ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

সি‌লে‌টে বজ্রপাতে মসজিদের ইমা‌মের মৃত্যু

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

ওসমানীনগরে সংসদ সদস্য প্রার্থী মুনতাসির আলীর সমর্থনে গণ-জমায়েত

ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য ইসতিয়াক আহমদ সংবর্ধিত

বালাগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত