মোঃ ইয়াকুব হোসেন তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে শহরের জামতলা এলাকায় জান্নাত কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক,চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহার চৌধুরী শামীম,সদস্য ডা. শাহারিয়ার হোসেন চৌধুরী,কয়সর এম আহমেদ,মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,মোঃ সেলিম আহমদ,নাদীর আহমদ,রেজাউল হক,আবুল মনসুর মোহাম্মদ শওকত,এড. শেরেনুর আলী,ফারুক আহমদ,মোঃ আনসার উদ্দিন, সহ সভাপতি মোঃ আনিসুল হক যুগ্ম সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহীন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,কামরুজ্জামান কামরুল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,সাধারন সম্পাদক এড.মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বিশ্বের সকল মানুষের জন্য দোয়া ও মোনাজত করা হয়।
সংবাদটি শেয়ার করুন।

















