শনিবার , ৬ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

দেশে খাদ্যের কোন অভাব নেই প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৬, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

মলয় চক্রবর্তী,ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, চলমান বন্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি প্রবাসীরাও বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছেন। আপনাদের চিন্তার কারণ নেই, দেশে খাদ্যের কোন অভাব নেই।

শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে তাজপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের যে কোন দূর্যোগে প্রবাসীরাই সব সময় এগিয়ে আসেন। দেশের কল্যাণে নাড়ির টানে যুক্তরাজ্যে বসবাসরত তাজপুর ইউনিয়নের প্রবাসীরা বন্যা দূর্গতদের জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করছেন তা প্রশংসনীয়।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সার্বিক তত্বাবধানে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপত্বি করেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের জন-সংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ময়নূল হাসান, ওসমানীনগর থানার ওসি রাসেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক চয়ন পাল, উপজেলা সেচ্ছা সেবকলীদের সভাপতি চঞ্চল পাল, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দেব, শিক্ষক নেতা অজয় পাল, যবলীগ নেতা সুলেমান খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বন্যা দূর্গত বিভিন্ন এলাকার তিন শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এর আগে তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া গ্রামে ত্রাণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের অর্থায়নে তাজপুর ইউনিয়নে ৫ সহস্রাধিক বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারকে খাদ্যসহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে (র‌্যাব)-৯

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ওসমানীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানী, অভিযুক্ত গ্রেফতার

বিমানবন্দরে  প্রবাসীদের হয়রানী বন্ধের দাবি জানিয়েছেন লন্ডনের গেটার সিলেট কমিউনিটির নেতারা 

জাতীয় ছাত্র সমাজের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ওসমানীনগরে দুই বন্ধুর কোটি টাকার গবাদি পশুর খামার উদ্বোধন

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন ইসলাম উদ্দিন

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: এম এ মালিক