শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১৭, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলেটের গর্ব, তিনি সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী, হুমায়ুন কবির দলের একজন সৎ সাহসী যোগ্য নেতা, এমন মন্তব্য করেছেন সিলেটের ওসমানীনগরে মতবিনিময় সভায় বক্তারা।বৃহস্পতিবার রাতে উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামবাসীর আয়োজনে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি মো. মধু মিয়া এবং সঞ্চালনা করেন যুবদল নেতা সমর আলী। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের চাচা মো. রাজিক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া, বিএনপি নেতা ইউপি সদস্য হারুন মিয়া, সাইস্তা মিয়া,ও হুমায়ুন কবিরের চাচা মকসদ আলী।এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজিক হোসেন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হুমায়ুন কবির। তিনি আপনাদেরই এলাকার সন্তান। তাকে যদি সংসদে পাঠাতে পারেন, তাহলে সিলেটসহ এই আসনের উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখবেন। বিএনপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, এটি জনতার দল গণমানুষের দল। তাই ব্যক্তি নয়, দল ও আদর্শের পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা হুমায়ুন কবির ও তার সমর্থকদের বিভ্রান্ত করতে নানা ট্যাগ দিচ্ছে, তারা দলের শুভাকাঙ্ক্ষী নয়। এসব দালালচক্রের অতীত ইতিহাসও করুণ। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। রাজিক হোসেন আশ্বাস দিয়ে আরও বলেন,

আমি হুমায়ুন কবিরের অভিভাবক হিসেবে নিশ্চয়তা দিচ্ছি তার দ্বারা দল বা ব্যক্তির কোনো ক্ষতি হবে না। বরং তার নেতৃত্বে মাঠ পর্যায়ের সংগঠন আরও শক্তিশালী হবে এবং এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।

সভায়, বিএনপি নেতা মাস্টার আলাউদ্দিন, আব্দুল আজিজ, আপ্তাব আলী, মাহমদ আলী, এহিয়া মিয়া, নেছাওর মিয়া, নুরুল হক, আখল মিয়া, গৌছুল হক, কামাল মিয়া, কামাল পারভেজ, মিজানুর রহমান, ইয়াওর আলী, শাহ জামাল, আব্দুল হান্নান, আব্দুল বারিক, কয়েছ মিয়া, শ্রমিকদল নেতা আব্দুল আজিজ, কৃষকদল নেতা আনহার মিয়া, জব্বার মিয়া, আব্দুল মান্নান, দিনার মিয়া, ফখরুল ইসলাম, যুবদল নেতা মিলন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আলাউর রহমান শান্ত, ছাত্রদল নেতা আব্দুল গফুরসহ উপজেলা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর যৌন হয়রানী, পিতার উপর হামলা

সি‌লে‌টে বজ্রপাতে মসজিদের ইমা‌মের মৃত্যু

ওসমানীনগরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি

ওসমানীনগরে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আয়োজনে বিনামূল্যে রক্ত পরিক্ষা অনুষ্ঠিত

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের উদ্যোগে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভায় জনস্রোত

নদীতে ভাসমান মরদেহ,শরীরে বাঁধা ৫ কোটি টাকার স্বর্ণ!

ওসমানীনগরে আনন্দদায়ক হয়ে ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা

দয়ামীর বাজারে রাজা এন্ড সায়্যিদ গ্রাফিক্স জোনের উদ্বোধন