হারুন রশিদ, ওসমানীনগর উপজেলা প্রতিনিধি::
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ
প্রতিবছর ১৭ই এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশ-এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত
সিলেটের ওসমানীনগরে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলনে কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাজিব দাস পুরকায়স্থ,র’ সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার জয়তী দত্ত,এর পরিচালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনা মিয়া, ওসি তদন্ত নিপেন্দ্র নাথ ঘোষ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উমরপুর ইউনিয়ের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, উপজেলা তথ্য অফিসার শাহরিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভিন, আনছার ভিডিপির অফিসার আবু সাইদ,শিক্ষক শহিদ হাসান, সাংবাদিক ফজুল মিয়া, শিক্ষক শামসুল হক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।


















