হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া হৃদ রোগে আক্রান্ত হয়ে ভারতের বেঙ্গালুরে একটি হাসপাতালে চিকিৎসাধিীন রয়েছেন। সম্প্রতি বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণী কার্যক্রমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দেশে চিকিৎসা নিলে সুস্থ না হওয়ায় ভারতে গিয়ে চিকিৎসা নেয়ার পরার্মশ দেন চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শে বিগত এক সাপ্তাহ ধরে তিনি ভারতে চিকিৎসা গ্রহন করছেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়ার সুস্থতা কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাজপুর জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য নেফুর আলী, শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা কাজল আহমদ , মামুন আহমেদ লুকু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য সেলিম আহমেদ, সজ্জল আহমদ,সালমান আহমদ, গোয়ালা বাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউর রহমান রিপন, তাজপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সামুয়েল আহমদ হাবিব, এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় আব্দাল মিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হাবিবুর রহমান সিদ্দিকী।
সংবাদটি শেয়ার করুন।


















