ওসমানীনগর / প্রতিনিধি:: যুক্তরাজ্য শেফিল্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ওসমানীনগর থানা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এম এ মালিক-কে সংবর্ধনা দিয়েছে ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন ৮নং উছমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (১৪ জুলাই) রাত ৯টার সময় উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালিক এর বাড়ীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষক দলের সভাপতি, হুমায়ুন কবির শাহীন। উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায়, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল রুপ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক।
উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, জেলা কৃষক দল নেতা মকবুল হোসেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রেজন, আকিক চৌধুরী, আবুল কালাম,সদস্য আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী যুক্তরাজ্য প্রবাসী সাবেক থানা ছাত্রদল নেতা মাহমদ আলী,উছমানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, উছমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হক, কৃষক দল নেতা আব্দুল আজিজসহ অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ টি শেয়ার করুন।


















