মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে ভাগ্য বদলে গেলো ফিরোজ-আছিয়ার

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম গুজাতলী গ্রামের বৃদ্ধ ফিরোজ আলী (৬০)। ৪ সন্তানের জনক ফিরোজ আলী আগে ছিলেন সবজি বিক্রেতা। ১৪ বছর আগে মৌলভীবাজার থেকে সবজি নিয়ে আসার পথে সড়ক দূর্ঘটনায় হারিয়ে ফেলেন একটি পা। চিকিৎসা ব্যায়ে অর্থ হারিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এর কিছুদিন পর বড় ছেলে বিয়ে করে পরিবার নিয়ে বসবাস করছেন অন্যত্র। ছোট ছেলেরাও কাজ পান না প্রতিদিন। বাকি দুই ছেলে ও এক মেয়ে স্ত্রীর আহার যোগাতে নেমে পড়েন ভিক্ষায়। ভিক্ষা করে প্রতিদিন আয় হতো ২থেকে ৩শ টাকা। এইদিয়েই চলত সংসার।

ফিরোজ আলীর মতো আছিয়া বেগম (৫৬)। গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামে বসবাস করছেন পৈত্রিক সূত্রে। পার্শবর্তী বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল বারিকের সাথে বিয়ে হলেও স্বামীর বাড়িতে থাকা হয়নি বেশি দিন। ৩সন্তান নিয়ে বাবার বাড়িতে আসলেও ঠাঁই হয়নি আছিয়ার। জীবন যুদ্ধে আছিয়া কলারাই বাজারে একটি কলোনীতে বসবাস করেন মাসিক ২হাজার টাকা ভাড়াতে। ৮বছর আগে সড়ক দূর্ঘটনায় তার ছেলে গুরুত্বর আহত হন। সেই ছেলেরও ৪সন্তান। এক মেয়েকে বিয়ে দিলে বাকি তিন সন্তান ও আছিয়ার আরো দুই সন্তানসহ পরিবারে মোট সদস্য সংখ্যা ৮জন। এই সংসার চালাতে মাঝে মাঝে ভিক্ষা করতে হয় বৃদ্ধা আছিয়াকে। তবে, এই পেশায় থাকতে চান না তিনি। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কারের কাজ করেন মাঝে মাঝে।
আছিয়া ও ফিরোজ আলীর কষ্টগাঁথা জীবনের ইতি টানতে এগিয়ে আসেন উপজেলা সমাজ সেবা কার্যালয়। ভিক্ষুক পূর্ণবাস ও বিকল্প কর্মসংস্থানের আওতার ফিরোজ আলীকে ব্যাটারি চালিত অটোরিকশা ও আছিয়া বেগমকে একটি ভ্রাম্যমান মোদি দোকান উপহার দেন। এই কর্মসংস্থানই ছিল যেন তাদের পূর্ব স্বপ্ন।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে অটোরিকশা ও ভ্রাম্যমান দোকান হস্থান্তর করা হয়। স্বপ্ন পূরণ হওয়ায় আবেগে আপ্লপ্ত হয়ে পড়েন ফিরোজ-আছিয়া।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, রফিকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ভারপাপ্ত ইউপি চেয়ারম্যান ছালিক আহমদ, ইউনিয়ন সমাজকর্মী মশিউর আলম মুছা।
এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্তর্ভূক্তি মূলক উপকারভূগী নির্ধারণে চেলেঞ্জ এবং সামাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে তৃনমুল কর্মীদের পাশে তাহসিনা রুশদীর লুনা

আমার দেশ আমিই সাজাবো মোসতাহীদ আল আদনান

বাবা-মায়ের সাথে ডিএনএ মিললো সাংবাদিক অভিশ্রুতির

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

পিআর পদ্ধতি ভোটের সঠিক মূল্যায়নের মাধ্যম : আমীর উদ্দিন

হত্যার ভয় দেখিয়ে মাদরাসাছাত্রকে শিক্ষকের বলাৎকার

ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয় এর শুভ উদ্বোধন

সিলেটের ওসমানীনগরে প্রতিকেজি গরুর মাংসের দাম ১১০০ টাকা ক্ষুব্দ ক্রেতারা

গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটি পুনর্গঠন নতুন কোষাধ্যক্ষ মো: লখন মিয়া

গাজীপুর থেকে ওসমানীনগরের ১৩ মামলার পলাতক আসামী স্বামী স্ত্রী গ্রেফতার