ওসমানীনগর সংবাদ:: “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ( ০২জানুয়ারী ) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে থেকে যাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত। অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, সাধারণ সম্পাদক, ইসলামী সমাজ কল্যান পরিষদ সিলেট, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, শেখ হাফিজ ফাউন্ডেশন, ওসমানী নগর সিলেট, মোঃ আব্দুল আলিম প্রচার সম্পাদক হযরত শাহজালাল (রাঃ) এতিমখানা ওসমানীনগর, এছাড়া উপস্থিত ছিলেন ইউসকা এস এম মশিউর আলম মুসা, মোঃ সুহেল রানা, মোছাঃ সান্না বেগম, মোঃ শাহীন মিয়া, উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার মাধ্যমে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। এ কার্যক্রমে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
সংবাদটি শেয়ার করুন।


















