সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১১, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

মুসলিম জাতির ইসলামের সূতিকাগার ও পবিত্র ভূমি সৌদি আরবে মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।
সৌদির সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ঐ স্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।

এছাড়া তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেওয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।

সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, “এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।” কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে।

এরপর পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি। এই তথ্য দেওয়ার কয়েক মিনিট পরই জানানো হয়, ১৪২৫ হিজরি বর্ষের রমজানের চাঁদ দেখা গেছে কাল সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পিতা–কন্যার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের গভীর শোক

বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি ওসমানীনগরে পানিবন্দি শতাধিক পরিবার

ওসমানীনগরে জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিস ঘেরাও করবো বলে গ্রেফতার হলেন মাহবুব

ওসমানীনগরে বাড়ছে পানি

ওসমানীনগরে পরিত্যক্ত ট্যাংকি থেকে বস্তা বন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা, মির্জা আসহাব বেগ

ওসমানীনগরে চেয়ারম্যান গোলাম কিবরিয়া’/র ত্রাণ বিতরণ

হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে দেশে অরাজকতা তৈরী করছে : ইলিয়াস পত্নী লুনা

বরগুনায় নিজ উঠানে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

মাওলানা মামুনুল হক কারা মুক্ত হলেন