আবুল কালাম আজাদ, (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের ছুটিতে সাধারণ জনগন পরিবারের টানে বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন লাখ লাখ মানুষ মায়ের কাছে সন্তান স্ত্রীর কাছে স্বামী সবাই সবার আপন জনের কাছে যেন হাসি মুখে বাড়ী ফিরতে পারে সেই কামনা রেখে নিরাপদ যাতায়াত করতে পরামর্শ ও যানজট নিরশনে কাজ করছে ময়মনশিংহ ভালুকা থানা পুলিশ।
সড়ক দুর্ঘটনা এড়াতে ছাঁদখোলা ও পণ্যবাহী পরিবহনে যাতায়াত না করার আহবানের পাশাপাশি রাস্তায় নেমে
পরিবহন যানজট নিরশনে কাজ করছে পুলিশ, নেতৃত্ব দিচ্ছেন অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ,এবং সাথে আছে ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, সহ সঙ্গীয় ফোর্স।
ভালুকা থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন,সাধারণ মানুষের জানমালের হেফাজতে বাংলাদেশ পুলিশ সব সময় রাস্তায় আছে এবং মানুষ যাতে এই ঈদে নিরাপদে বাড়ী ফিরিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন।


















