শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ৭, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমানের প্রতিষ্ঠিত সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর্থিক সহায়তার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।

শনিবার বিকেলে উপজেলার দয়ামির ইউনিয়নের বড়দিরারাই গ্রামে অবস্থিত হাজী ছইদ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় সাজ্জাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) এবং ফুডপ্যাক বিতরণ করা হয়। পাশাপাশি দুটি দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন এবং একটি পরিবারের জন্য সাড়ে তিন বান ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মছদ্দর আলী এবং পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য আহমদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বদরুল আলম, বর্তমান ইউপি সদস্য এনামুল ইসলাম হিরা, দেওকলস ইউনিয়নের ইউপি সদস্য শামিম আহমদ, মুফতি জয়নাল আবেদীন, সমাজসেবী মিজানুর রহমান চৌধুরী মান্না, ফারুক মিয়া, দুবাই প্রবাসী বিশ্বজিৎ, মাওলানা মারজান আহমদ, হাসন আলী, আছরার আহমদ ও নুর আলী প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে সাজ্জাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বলেন,
আমার শিকড় এই গ্রামে। এখানকার মানুষদের প্রতি আমার একটি নৈতিক দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমরা প্রকৃত মানবিকতার পরিচয় দিতে পারি। সাজ্জাদ ফাউন্ডেশনের লক্ষ্য হলো দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করা। আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”

এ ধরনের মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী আশা করছেন, সাজ্জাদ ফাউন্ডেশন এরকম আরও প্রকল্পের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ নিধন

সুনামগঞ্জ ১ আসনের সাবেক ৩ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন আর নেই

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ২০২৪ পুরস্কার পেলেন ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

ওসমানীনগরে পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি

সিলেটের ওসমানীনগরে প্রতিকেজি গরুর মাংসের দাম ১১০০ টাকা ক্ষুব্দ ক্রেতারা

ওসমানীনগরে জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিস ঘেরাও করবো বলে গ্রেফতার হলেন মাহবুব

ধর্মপাশায় অনুষ্ঠিত হলো শস্য কর্তনের মহোৎসব।

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে ঈদের বাজার সরগরম