সাইফুল ইসলাম / নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ৬নং ইউনিয়নের ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইমাম ওলামা পরিষদের সভাপতি, হাফেজ,মাওলানা মুখলেছুর রহমানের নেতৃত্বে শান্তি মিছিল কাকুড়া বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শন করে কাকুড়া জামেমসজিদ প্রাঙ্গণে এসে বক্তৃতা দেওয়া হয়।এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ,মাওলানা, জসিম উদ্দিন, ইমাম ওলামা পরিষদের, সহ সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, প্রচার,সম্পাদক, হামীম হাসান জিহাদি, জামিয়া রোকেয়া হক মহিলা মাদ্রাসার মোহতামিম, হাফেজ আবুল বাশার, এ ছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ। অত্যাচার,নির্বিচার,থেকে দেশের মানুষকে রক্ষা করে যারা বিজয় অর্জন করছে যাদের প্রণের বিনিময়ে স্বাধীনতা লাভ হয়েছে তাদের জন্য দোয়া করেছেন উলামা পরিষদের সভাপতি মুখলেছুর রহমান, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সকলেই মোনাজাতে অংশ গ্রহন করেন।

















