হারুন রশিদ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে ট্রাক- ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ৪০ মিনিট শ্বাসরুদ্ধকর অভিযানে উভয় গাড়ীর দুই চালক কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
(শনিবার) বিকেল ৫ টার সময় সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজার মাইক্রো স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা টি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনায় দুই গাড়ির সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। এসময় দুই চালক গাড়ির মধ্যে আটকা পড়েন। পরে গাড়ি গুলোর সামনের অংশ কেটে প্রায় ৪০ মিনিট শ্বাসরুদ্ধকর অভিযানে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, ট্রাক চালক জৈন্তাপুর উপজেলা দরবজ গ্রামের আব্দুল মান্নান (৩০)। ও বাস চালক ওসমানীনগর উপজেলা গোয়ালাবাজার ইউনিয়নের আতাউর মিয়া (৩৫)। দুর্ঘটনায় কবলিত ট্রাক-(ঢাকা মেট্রো ট ২৪-৬২৩২) ও মিনিবাস (সিলেট জ ১১-০৬১৬) হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।

















