শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান, পুরুষ্কার বিতরণ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ডা.সৈয়দ শহীদ আহমদ বোগদাদী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সায়েম উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এখন আলিম পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। ইসলাম ও দ্বীণী শিক্ষার প্রসারে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার অবদান অপূরণীয়। প্রবাসী ও স্থানীয়দের সহযোগীতায় মাদ্রাসার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন স্থানে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক শিক্ষা বিস্তারে মাদ্রাসার অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।
মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক, আক্তার মিয়া মিনছার, সদস্য আলহাজ্ব মকবুল আলী, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব নেছাওর আলী, সদস্য খালেদ আহমদ, সাবেক সদস্য রকিব আলী, শহিদুল ইসলাম, ইকবাল আহমদ রুনু, সমাজসেবক কাজী আলী, জগলু মিয়া নাজমুল ইসলামসহ মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক এবং সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার ও বিশ্বনাথ শাখা

রাজবাড়ীতে ট্রাকে ট্রাকে ধাক্কায়, ১জন নিহত

ওসমানীনগরে জামায়াত নেতা পরিচয় দিয়ে অফিস ঘেরাও করবো বলে গ্রেফতার হলেন মাহবুব

ওসমানীনগরে নতুন ওসির যোগদান

নদীতে ভাসমান মরদেহ,শরীরে বাঁধা ৫ কোটি টাকার স্বর্ণ!

পুলিশ সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করছে —-শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত

২০০৬ সালের লগী বৈঠা হামলার বিচার দাবি করে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বুরুঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আখলাকুর রহমানকে পূর্ব তিলাপাড়া গ্রামবাসীর সংবর্ধনা