শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবার মৃত্যুতে সাংবাদিকদের শোক

প্রতিবেদক
moloysylsurma
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জ উপজেলা দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের কৃতি সন্তান, বর্তমান ওসমানীনগর তাজপুর দীঘরগয়াশপুর এলাকার বাসিন্দা “ওসমানীনগর প্রেসক্লাবের” দাতা সদস্য কুয়েত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা মোহাম্মদ রইছ উল্লাহ (১০৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা।

শোকবার্তায় তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কুয়েত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা মোহাম্মদ রইছ উল্লাহ’র মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।

(২১ ফেব্রুয়ারী) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় তার নিজবাড়ী জামালপুর গ্রামে মারা যান মোহাম্মদ রইছ উল্লাহ। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর দুপুর ০২ ঘটিকার সময় জামালপুর হযরত শাহ্ জামাল রহ. দারুসুন্নাহ নুরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুর মামলায় একদিনের ব্যবধানে গ্রেফতার ২

ওসমানীনগরে বন্যার পুর্বে ২৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

গাজীপুর থেকে ওসমানীনগরের ১৩ মামলার পলাতক আসামী স্বামী স্ত্রী গ্রেফতার

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ১৩

ওসমানীনগরে হাওর নদী খাল পানি শূন্য খননের অভাব

ওসমানীনগরে নেইড এর পক্ষ থেকে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগরে আসছেন না সেই বিতর্কিত পিআইও মোহাম্মদ আলী

ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা পেলেন সিলেট-২ আসন