ওসমানীনগর সংবাদ:: সিলেটের ওসমানীনগরে সাদিপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার সোসাইটি ইউ’কের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও নির্মাণাধীন আওরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ে ২ লক্ষ টাকা মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সাদিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে জনপ্রতিনিধির হাতে এসব নগদ অর্থ হস্তান্তর করা হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা’র সভাপতিত্বে সমাজসেবী মামুন মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. নেছাওর আহমদ, সৈয়দ নজরুল বখত,রোরাল ডেভলপমেন্ট ইউ’কের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন,শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,
সামাজিক ব্যাক্তিত্ব আব্দুল হক,
মুসলিম উল্যাহ,আলহাজ্ব আপ্তাব উদ্দিন,সাবেক ইউপি সদস্য আক্ষাস মিয়া,শফিক উদ্দিন আহমদ,মানিক মিয়া,ইউপি সদস্য শামীম আহমদ, এসাম উদ্দিন, স্বপন আহমদ, সমাজসেবী আবুল কালাম, ইসকন্দর আলী, মোস্তফা মিয়া,সামির হোসেন
বখতিয়ার মেম্বার, সুজা মিয়া, মাওলানা আপ্তাব উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন সাদিপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার সোসাইটি ইউ’কে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, গত ঈদের সময় সাদিপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার সোসাইটি ইউ’কে নগদ ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে তাদের এই সহানুভূতি দেশের মানুষ কখনো ভুলবে না। সংগঠনের সকলের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
সংবাদ টি শেয়ার করুন।


















