বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ধর্মপাশায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): মোবাইলে গেইম খেলার প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালযের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে (৮) বলাৎকার করার ঘটনায় এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামেন বাসিন্দা নাঈম হাসান (২৫) বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে বছর খানেক ধরে ইমামতি করে আসছেন। প্রায় ছয়মাস ধরে প্রতিদিন সকালে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রটি ধর্মীয় শিক্ষার জন্য ওই জামে মসজিদে আসা যাওয়া করছে। গত ২৫ সেপ্টেম্বর শিশুটি মাগরিবের নামাজ পড়ার জন্য বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে যায়। মোবাইল ফোনে গেইম খেলার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রকে মসজিদের ইমাম নাঈম হাসান মসজিদ সংলগ্ন তার শয়ন কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে তিনি তাকে বলাৎকার করেন। ঘটনাটি কারও কাছে না বলার জয় ছাত্রটিকে ভয়ভীতি দেখান নাঈম। এর পর থেকে তাকে বিভিন্ন সময় মোবাইল ফোনে গেইম খেলানোর কথা বলে মসজিদের ইমাম নাঈম তার শয়ন কক্ষে নিয়ে যেতেন।

গত মঙ্গলবার বিদ্যালয় ছুটি হওয়ার আগেই ওই ছাত্রটপ নিজেদের বাড়ি চলে যায়। ছুটি হওয়ার আগেই কেন সে বাড়িতে চলে গেছে ঘটনাটি জানতে ওই ছাত্রের বাবা বুধবার সকাল ১১টার বিদ্যালয়টিতে যান। প্রধান শিক্ষক তখন ওই শিশুটির বাবাকে জানান যে, মসজিদের ইমামসাহেব এসে আপনার কথা বলে তাকে নিয়ে গিয়েছিল। এ অবস্থায় ওই ছাত্রের বাবা মায়ের বিষয়টি সন্দেহ হয়। ছাত্রটিকে তার বাবা মা বিভিন্ন প্রশ্ন করা এক পর্যায়ে শিশুটি মসজিদের ইমাম নাঈম হাসানের দ্বারা বলাৎকারের শিকার হয়েছে বলে তার বাবা মাকে জানায়। পরে স্থানীয় লোকজন শিশুটির বাবা বুধবার দুপুরে ওই ইমামের শয়ন কক্ষে গিয়ে নাঈমকে জিজ্ঞাসা করলে তিনি ওই ছাত্রকে বলাৎকার করেছেন বলে স্বীকার করে ক্ষমা চান। গ্রামবাসী তাকে ওই ইমামকে আটক করে ঘটনাটি থানা পুলিশকে জানালে। পুলিশ ওইদিন বিকেল চারটার দিকে ওই গ্রামে গিয়ে মসজিদের ইমামকে আটক করে থানায় নিয়ে আসেন।

অভিযুক্ত নাঈম হাসান বলেন, আমি ভুল করে ফেলেছি। এমন অপরাধ জীবনেও আর করব না।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আট বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র (৮) কে বলাৎকারের ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে। আটক থাকা মসজিদের ইমামকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বলাৎকারে শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানে হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পৃথিবীর বেশির ভাগ জায়গায় মোসলমানরা শাসন করেছেন : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আল ইনসাফ সংস্থা প্রথমপাশার নগদ অর্থ বিতরণ

ঢাকায় নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ৪০ বছরেও আবেদন করা যাবে

১ লাখ টন চিনি ভস্মীভূত

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বালাগঞ্জে বাল্য বিয়ে কে কেন্দ্র করে লংকা কান্ড

ওসমানীনগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

ওসমানীনগরে বিএনপির খন্দকার বাজার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন