বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ৩০, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে রাস্তার দুইপাশের ঝোপঝাড় ও আগাছার কারণে ঝুকিপূর্ণ মোড় ও রাস্তার পার্শদিয়ে পথচারী এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা এবং যানচলাচলে ঝুকি এবং চুরি ডাকাতি রোধে উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর সকালে উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিনের নেতৃত্বে উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও টু শরিষপুর হয়ে ছোট দিরারাই গ্রামের প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তার দুই পাশে থাকা ঝোপঝাড় ও আগাছা অভিযান পরিচালনা করা হয়। এরআগে দয়ামির ইউনিয়নের কুরুয়া বাজার টু নতুন বাজার হয়ে বড় দিরারাই প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় থাকা ঝোপঝাড় ও আগাছা পরিস্কার করাহয়।
বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিস্কারে এলাকাবসীরা আনন্দিত, নিজ উদ্যোগে রাস্তার ঝোপঝাড় পরিস্কার করায় প্রশংসা ভাসছেন উদ্যোগকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলাটির এই সড়কে কিছুদিন পর পর ছোটখাটো দুর্ঘটনা সহ রাস্তার উভয় পাশে চুরি-ছিনতাইয়ের ঘটনার ভয় কাজকরত সবসময়। এছাড়া সড়কে নানা অপরাধ প্রবণতার আশঙ্কাসহ এলাকাবাসীর মধ্যে  বাজার থেকে দিনে এবং রাতে গাড়ী অধবা হেটে যাওয়ার সময় ঝোপঝাড়ের মধ্যে ঘাপটি মেরে কেউ বসে আছে কিনা এবং গাড়ীতে যাতায়াত কালে অপরদিকে গাড়ী আসছে কি না সবসময় আতঙ্ক কাজ করত পরিবহন চালক ও স্থানীয়দের মাঝে। স্থানীয়রা আরো বলেন স্কুল কলেজে আমাদের সন্তানেরা যাওয়ার সময় ঝুঁকির মধ্যে থাকতো আমারাও সবসময় একটি চিন্তার মাঝে থাকতাম, এখন রাস্তা পরিস্কার হওয়াতে আমরা অনেক খুশি যারা এই কাজগুলো করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন জানান ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নের অসংখ্য রাস্তা রয়েছে প্রত্যোকটি রাস্তায় অবাঞ্ছিত গাছপালা থেকে ঝোপঝাড় সৃষ্টি হওয়ায় পথচারীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা যানবাহনে অথবা হেঁটে যেতে দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তাই আমি এই উদ্যোগ নিলে স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড়-আগাছা পরিষ্কারের আহ্বান জানালে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলুর নেতৃত্বে ১/২/৩/নং ওয়ার্ড বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, দা, কুড়াল, কোদাল, নিয়ে রাস্তায় নামেন। নিজে নিজে তারা রাস্তার দু’পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেন।তিনি আরো বলেন আমাদের দলের প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ প্রত্যেক এলাকাবাসী সকলের প্রতি আহ্বান জানাই সবাই এগিয়ে আসলে ও ইচ্ছা থাকলে এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো। আমি আমার ইউনিয়ন থেকে শুরু করেছি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বকুল কর, উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক রকিব আলী, সাবেক ইউপি সদস্য মো: সুরুজ আলী,ইউপি সদস্য ময়না মিয়া,মো: তাজুল ইসলাম,দয়ামির ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদ, সহ-সভাপতি সুরত মিয়া, দুলাল আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক জাহেদ, সহ- সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, প্রবাসী বিএনপি নেতা আব্দুল খালিক,ইউনিয়ন বিএনপি নেতা তোয়াহিদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম, রায়হান উদ্দিন আজির, মাছুম আহমদ, রেদোয়ান আহমদ,
ওয়ার্ড যুবদল নেতা ছানু বিশ্বাস, খালেদ আহমদ,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজু মিয়া,ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন প্রমূখ।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, রাস্তার দু’পাশে ঝোপঝাড় ও আগাছা যানবাহন এবং এলাকাবাসী পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের রাস্তায় চলাচলে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি হয় । এমন একটি ভালো উদ্যোগ নেওয়াতে এলাকাবাসী উপকৃত হচ্ছেন, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান

মুক্তিযুদ্ধ শেষ হলেও এই মায়ের শেষ হয়নি জীবনযুদ্ধ

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্টিত

ধর্মপাশায় কৃষকদের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ 

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগর প্রেসক্লাব থেকে ফজলু মিয়াকে অব্যাহতি

কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ও জামাত উস্কানি দিচ্ছে ওসমানীনগরে-এমপি নিখিল

ওসমানীনগরে মাদ্রাসা শিক্ষক, ও কম্পাউন্ডার দিয়ে মেডিক্যাল ক্যাম্প,জটিল রোগের চিকিৎসাসেবা

ওসমানীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

ওসমানীনগরে সাংবাদিকদের ১০ টাকায় জামা কাপড় বিক্রি সর্বমহলে প্রশংসিত