ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর শাখার ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গেল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের নিজ কর্মস্তল ন্যাশনাল ব্যাংক তাজপুর শাখায় যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের পাঠানপাড়া শিববাড়ি এলাকার বাসা থেকে বের হন, পরে আর বাসায় ফেরেননি।
নিখোঁজ এই ব্যাংক কর্মকর্তা বিশ্বনাথ পৌরসভার মজলিস ভুগশাইল গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মফিজুর রহমান বাবুল। নিখোঁজের পর তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে , মফিজুর রহমান বাবুল নিখোঁজের পর তার মুঠোফোন টি বন্ধ রয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি
নং ৫১৬)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামানের মুঠোফোনে কথা হলে তিনি জানান, পুলিশের একটি বিশেষ টিম মফিজুর রহমান বাবুলের সন্ধানে কাজ করছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ টি শেয়ার করুন।


















