শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সাজ্জাদুর রহমান

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

মলয় চক্রবর্তী, ওসমানীনগর,সিলেট থেকে ::

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান। ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট মোমিনুল ইসলামকে সভাপতি এবং মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল। কমিটিতে ১১৯ নম্বর সিরিয়ালে সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুর রহমানের নাম রয়েছে। সাজ্জাদুর রহমান সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। এদিকে, সাজ্জাদুর রহমান সিলেট জেলা যুবদলে স্থান পাওয়ায় ওসমানীনগর যুবদল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় সাজ্জাদুর রহমান বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর হাত ধরে আমি ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করি। দলের দুঃসময়ে আমি ত্যাগ স্বীকার করে রাজপথে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। যার ধারাবাহিকতায় যুবদল আমাকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছে। আমি অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ সাজ্জাদুর রহমানের জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হলেন কলেজ ছাত্র সুমন

নীড়হারা ,পথহারা পথ শিশু রাকিব কি পাবে তার প্রতিভার মূল্যায়ন?

ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি,পরিদর্শনে জনপ্রতিনিধি

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্টিত

ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মধ্যাহ্নভোজ

ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রশাসনের ভ্রাম্যমান আদালত, ৪ দোকানে জরিমানা

কেয়ার কিংবা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাড়ি জমানোর আগে দেখুন এই ভিডিও টি।