রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভায় বাধভাঙ্গা মানুষের ঢল

প্রতিবেদক
moloysylsurma
আগস্ট ১৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট) দুপুরে, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তি পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায়, বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো এম ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটি শুধু একটি নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তারা বলেন, ইলিয়াস আলী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের হৃদয়ের নেতা। তার অনুপস্থিতি এই জনপদকে এখনো কাঁদায়।

পথসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না। অবিলম্বে প্রিয় নেতাকে জনসম্মুখে হাজির করার দাবি জানান তারা।

পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ৮ দিবস বাতিলের সিদ্ধান্ত ড. ইউনুস সরকারের

মাছবাহী পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের

ওসমানীনগরে কুরুয়া হেমন্তী সাংস্কৃতিক সংঘ কুহেসাস এর পক্ষ থেকে বন্যার্তদের নগদ অর্থ বিতরণ

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতার নাম বাদ পড়ার অভিযোগ

ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ওসমানীনগরে সততা ইসলামী যুব সংঘের নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

ওসমানীনগরে মরহুম আলহাজ্ব নাসির আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালন

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের মানববন্ধন

মাওলানা মামুনুল হক কারা মুক্ত হলেন