রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে

প্রতিবেদক
moloysylsurma
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৩:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমাবেশ রোববার হচ্ছে না। বৈরী আবহাওয়া কারণে এই কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আগামীকালের (রোববার) কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করা হচ্ছে। তবে পল্টনের কর্মসূচি বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি করা হবে বলে জানান জাহিদ হোসেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের ১০ টি মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগরে সভাপতি রুম্মান সাধারণ সম্পাদক মশিউর

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা

গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটি পুনর্গঠন নতুন কোষাধ্যক্ষ মো: লখন মিয়া

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল,গ্রেফতার

ওসমানীনগরে সাইফুর রহমান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী আহত

ওসমানীনগর উপজেলা পরিষদ এর পক্ষথেকে বন্যার্তদের শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়