সাইফুল ইসলাম ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সিরাতুন্নবী(সা:) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকাল ১০ঘটিকায় বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে উপজেলার অডিটোরিয়াম হল রুমে সিরাতুন্নবী সা: সম্মেলন (২০২৪) এর আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা তোফায়েল আহমদ খাঁন (বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর সুনামগঞ্জ জেলা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার ( সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সুনামগঞ্জ জেলা)
ও মুহতারাম মনিরুজ্জামান পিয়াস (সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা)
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। ধর্মপাশা উপজেলার আমীর বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলার সেক্রেটারী মুখলেছুর রহমান আমীনের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন বিগত ১৫ বছরে সবচেয়ে নির্যাতিত হয়েছে জামায়াত শিবিরের কর্মীরা।কারাগারে তাদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে।জুলুমকারী সরকারের সকল অপরাধ মন থেকে মাফ করে দিয়েছেন। বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন সুন্দর একটা নির্বাচন দিবেন বলে আশাবাদী নেতৃবৃন্দের।প্রধান অতিথির বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়েছে।
সংবাদ টি শেয়ার করুন।

















