বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার বণিক সমিতির সাধারণ সভা ৬ অক্টোবর রাত সাড়ে ৯ ঘটিকার সময় বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক ডা: আব্দুল জলিল এর সভাপতিত্বে সদস্য সচিব ময়নুল ইসলাম জানুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক সিরাজুজ্জামান খান মঙ্গল কে সভাপতি, নাজমুল হোসেন জায়গীরদার ফরহাদ কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি ডা: আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক ছালমান আহমদ, অর্থ সম্পাদক জীবন চক্রবর্তী।
সদস্য ব্লক-১ আনহার মিয়া, সাহেদুল ইসলাম, আনর মিয়া খালিছাদার, সুকুমল বণিক, ব্লক-২ শফিকুর রহমান, আব্দুল মুক্তাদির, ওয়াহিদুল ইসলাম শাকিল বাবু, যাদব দাস।
এই কমিটি আগামী তিন বছরের জন্য মনোনিত করা হয়।
উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির বেলায়েত হোসেন, সাবেক সভাপতি মুপ্তি মাহমুদ জায়গিরদার, আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সামাদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদ, ডা: হারুন মিয়া, ব্যবসায়ী ছালিক মিয়া সিকদার প্রমূখ।
সংবাদ টি শেয়ার করুন।


















