শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

জাতীয় ছাত্র সমাজের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
moloysylsurma
জুন ২৭, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক :: আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে” শীর্ষক কর্মশালা ও নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করেছে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা ও মহানগর শাখা। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণ রবি দাসের উদ্যোগে অনুষ্ঠিত এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন সিলেট জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীবৃন্দ।

শুক্রবার (২৭জুন) সিলেট নগরীর অভিজাত হোটেলে আয়োজনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উদীয়মান ছাত্রনেতারা অংশ নেন।

জাতীয় ছাত্র সমাজ সিলেট মহানগরীর সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ দাস এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক সংকট এবং একদলীয় শাসনব্যবস্থার বিপরীতে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের অধিকার সুনিশ্চিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্র সমাজ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের গণতান্ত্রিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ বলেন, “সুশাসন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অংশগ্রহণে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সামনে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।” এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় শ্রমবিষয়ক যুগ্ম সম্পাদক জামাল মিয়া ও ছাত্র নেতা আতিকুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচিত হয় রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, ছাত্র রাজনীতির ইতিবাচক দিক, দায়িত্বশীল নেতৃত্ব গঠনের কৌশল, এবং শিক্ষাঙ্গনে ছাত্র সমাজের সাংগঠনিক বিস্তারের কার্যকর রূপরেখা।

প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের অনুপ্রেরণা জাগাতে পেরেছে কর্মশালাটি।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা -প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে আনন্দদায়ক হয়ে ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা

আমরা আর ভারতের সেবাদাসে পরিণত হবনা মামুনুল হক

ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে, প্রথম রমজান সোমবারে।

গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে ওসমানীনগরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ওসমানীনগরে নেইড এর পক্ষ থেকে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

ড. ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত প্রশ্নে রুলের রায় ১৮ মার্চ

শ্রীমঙ্গলের এক কৃষকের সন্তান কলাগাছের তন্তু থেকে পলিথিন আবিষ্কার করেছে

রাজধানীতে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২