শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ নিধন

প্রতিবেদক
moloysylsurma
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগর উপজেলার একটি হাওয়ের বিষ দিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকায় বানাইয়ার হাওরের খাল ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। শুক্রবার সকালে মাছ মরে ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

জানা যায়, উপজেলার সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকার দিলশাদুর রহমান ডায়মন্ড এর বাড়ির পার্শ্ববর্তী ৪৫ একর জমির পুকুর ও খাল সিকন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বার্ষিক ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ইজারাকৃত পুকুরও খালে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। ফলে পুকুরে ও খালে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। এতে দেশীয় বোয়াল, ঘাগট, বড়-বাইম, টেংরা শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই থেকে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
দিলশাদুর রহমান ডায়মন্ড বলেন, ২০২১ সাল থেকে পুকুর ও খাল ইজারা এনে বছরে বছরে হাওরের মধ্যখানে যাতায়াতের রাস্তা সংস্কার করে আসছি। পুকুর ও খালে বিভিন্ন ধরণের দেশীয় মাছ বিক্রি করে কোন রখম সংসার চালাচ্ছি। গত বছর ও একই সময় বিষ প্রয়োগ করে সকল মাছ নিধন করা হয়।
পশ্চিমগাঁও গ্রামের মুক্তি মিয়া বলেন, বিষ দিয়ে মাছ নিধন করা দুঃখজনক। এই কাজটি যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হউক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে মোহাম্মদ আব্দুর রব মল্লিক

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন ! ব্যাপক ক্ষয়ক্ষতি

তাহিরপুরে মহান স্বাধীনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ট্রাকে ট্রাকে ধাক্কায়, ১জন নিহত

ওসমানীনগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী আহত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে বিতর্ক নেই..ওসমানীনগরে-প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

সিলেট-২ আসনে রিকশা প্রতীকে খেলাফত মজলিসের একক প্রার্থী ড. হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী

ওসমানীনগরে ঢেউটিন বিতরণ: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মুখে হাসি

ওসমানীনগরে বিএনপির মতবিনিময় সভায় জনস্রোত