সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে চিনির ট্রাক ছিনতাই করতে গিয়ে বিএনপির দুই নেতা সহ আটক ৬

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১৪, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: সিলেটের ওসমানীনগরে ট্রাক বুঝাই কৃত ভারতীয় চোরাই চিনি ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট মহানগরের বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জনতার সহযোগীতায় তাদের আটক করে পুলিশ। এসময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক জব্দ করা হয়।
ছিনতাই কান্ডে আটককৃত সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা ভার্তখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), সিসিকের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার ৪৫ নং বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২)।

চিনিকান্ডে জড়িত আটককৃত জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫),
গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২),
সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২)।সূত্র জানায়, আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটিকে সিলেট থেকে পিছু ধাওয়া করেন । তারা সাদিপুর এলাকায় পৌছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দু’জন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।আটককৃতদের তথ্য অনুযায়ী ২৫০ বস্তুা চিনি নিয়ে আটককৃত ট্রাকে জৈন্তাপুর থেকে যাওয়া হচ্ছিল। পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস (বক্সি) করে চারজন চোরাকারবারি ট্রাকটি অনুসরণ করছিলেন। চিনি ভর্তি ট্রাক লুটের চেষ্ঠা করে ছিনতাইকারী রা একটি মাইক্রোবাস (নোহা) ও দুইটি মোটরসাইকেল করে কয়েকজন মিলে চিনির ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সিলেট নগর থেকে ধাওয়া করেন। পথিমধ্যে সাদিপুর ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়ে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় হট্টগোল। এমন সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ দুই বিএনপি নেতা সহ ৬জনকে আটক করতে সক্ষম হলেও ছিনতাইয়ের সাথে জড়িত কয়েকজন গাড়ি রেখে পালিয়ে যায়। তখন পুলিশ চিনি বোঝাই কৃত একটি ট্রাক, দুইটি মাইক্রোবাস, ও দুইটি মোটরসাইকেল আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, সাদিপুর সেতুর সামনে থেকে ৬জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনি বোঝাই কৃত একটি ট্রাক ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট ২৪-৪৩৮৪ একটি মাইক্রোবা(বক্সি) যাহার নাম্বার ঢাকা মেট্রো-চ ৫১-৪৯৩৩ একটি মাইক্রোবাস (নোহা) যাহার নাম্বার ঢাকা মেট্রো-চ ১৫- ১৫ ২০ দুইটি মোটর সাইকেল যাহার নাম্বার সিলেট মেট্রো-ল ১১-২৫৭৭ অন্যটি নাম্বার সিলেট মেট্রো-হ ১২-৯২৬২।
আটক হওয়া ছয়জনের মধ্যে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্ঠা এবং অপর চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

মান্নান ও সুমনকে বহিষ্কার
এদিকে, অবৈধ কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন ও ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কে দলের সকল পর্যায়ের পদপদবী থেকে বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি।

রোববার এঘটনার পর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানান।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

ড. ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত প্রশ্নে রুলের রায় ১৮ মার্চ

সিলেটে ছাত্র হত্যাকারী যুবলীগ ক্যাডার মালাই এখনও অধরা

ওসমানীনগরে ইনামদি-খান মামন তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট ইউ‘কের বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে মোহাম্মদ আব্দুর রব মল্লিক

প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন আগামী ৮ মে

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটে বিস্ফোরক মামলায় আসামি আ.লীগের ৩৯০ নেতাকর্মী