শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

পুলিশ সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করছে —-শফিকুর রহমান চৌধুরী

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১৯, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

হারুন রশিদ,ওসমানীনগর সিলেট

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পুলিশ দেশ ও জনগনের বন্ধু সফলতার সাথে অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে তারা।পুলিশ জনগনের বন্ধু,অপরাধী পুলিশের শত্রু।

১৯ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর থানা পুলিশের আয়োজনে,ওসমানীনগর থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান কর্তব্যরত অবস্থায় ২০১৪ সালের ১৭ ই ডিসেম্বর নিহত হন, তার স্বরণে ওসমনীনগর থানা প্রাঙ্গনে গোলঘর `প্রেরণা` এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই এলাকার মানুষের সেবা করতে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। তাই এই এলাকার সবার উচিৎ এই ব্যক্তিকে মনে রাখা। যার ধারাবাহিকতায় ওসি মোস্তাফিজুর রহমান স্বরণে যুক্তরাজ্যের হাইড যুবলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল সমুজ এর সহযোগিতায় নব নির্মিত প্রেরণা নামক গুলঘর পুলিশ সদস্যদের মধ্যেও প্রেরণা যুগিয়েছে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপি এম সেবা, এর সভাপতিত্বে ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম সেবা,
স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান আশিক পিপিএম সেবা, গুলঘর নির্মানের আর্থিক সহযোগিতা কারী ইকবাল সমুজ এর পুত্র যুক্তরাজ্য প্রবাসী কয়েছ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান,সহ সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান,ফেরদৌস খাঁন, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, খালিছ মিয়া, কোষাধক্ষ্য শাহানুরুর রহমান শানুর,অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ,সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন , উপজেলা মহিলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মুক্তা পারভিন, সমাজসেবী মিজান আহমদ, সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক,সামাজিক নেতৃবৃন্দসহ ভিবিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে আয়মত খাঁন-খায়রুন বেগম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

সিলেটের আদি থেকে ঐতিহ্য সুরমা সিলেট। (ভিডিও)

ওসমানীনগরে সাইফুর রহমান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবা-মায়ের সাথে ডিএনএ মিললো সাংবাদিক অভিশ্রুতির

ওসমানীনগরে গাড়িতে হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক : ইলিয়াস পত্নী লুনা

দেশপ্রেম ও নৈতিকতা ছাড়া শিক্ষা অপুর্ণ: ডিসি সারওয়ার

ওসমানীনগরে ঝুকিপূর্ণ শেরপুর সেতু

ধর্মপাশায় দরিদ্র পরিবারের সন্তান হৃদয় চন্দ্র দাস, এখন এম বিবিএস ডাক্তার

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওসমানীনগরে যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজকে বিদায়ী সংবর্ধনা