ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী, তাঁর গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ নেতাকর্মীর সন্ধান দাবি করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামন থেকে একটি বিশাল র্যালি বের হয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর গোয়ালাবাজারে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ও সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়া।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রুপ, সদস্য আসিক মিয়া, সেফুল আহমদ, জামাল আহমদ, আনিসুজ্জামান আজাদ ও সফিউল আলম।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। এই সংগঠন গড়ে উঠেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, তারুণ্যের শক্তিতে। দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই দুঃসময়ে স্বেচ্ছাসেবক দলই হচ্ছে রাজপথের প্রথম সারির সৈনিক।
তারা বলেন, এম. ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের অহংকার, যার আপোষহীন নেতৃত্বে বিশ্বনাথ-ওসমানীনগরসহ সারা দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আজও তিনি নিখোঁজ এটি আমাদের জন্য গভীর দুঃখ ও বেদনার বিষয়। তাঁকে গুম করে দেশবাসীর হৃদয় থেকে মুছে ফেলা যায়নি, যাবেও না। আমরা অবিলম্বে এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, জনগণের ভোটে সরকার পরিবর্তনের দাবিতে চলমান আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে এবং এম,ইলিয়াস আলীর সহধর্মিণী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দফতর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দফতর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্স,সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সুহেল, যুগ্ম সম্পাদক লোকমান মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, নুরুল ইসলাম রেজন, সিলেট জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক সুহেল রাহুল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, সাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিমন মাহমুদ রাসেল, রমজান আলী, রেজাউল করিম, সাইদুর রহমান, সদস্য এমাদুল হক,জালাল উদ্দিন, আঙ্গুর আলী, মাহবুব আহমদ, তোফায়েল আহমদ, কাজী শওকত আহমদ, রমজান আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ টি শেয়ার করুন।

















