বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর প্রেসক্লাব চাটুকারিতা করে না : জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ১৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সাংবাদিকরা সমাজের দর্পন। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচার ও প্রসারে সাংবাদিকদের অবস্থান কোন অবস্থায় খাটো চোঁখে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ জি ওসমানীর নামানুসারে গঠিত ওসমানীনগর প্রেসক্লাব কোন দল, ব্যক্তি গোষ্টির চাটুকাররিতা করে না। সততা নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করলে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তা সাহসের সাথে মোকাবেলা করতে হবে। পৃথিবীর ইতিহাসে সাহসী সাংবাদিকদের কোন শক্তিই পরাজিত করতে পারেনা। বিগত দেড় দশকের সাংবাদিকতায় যতটা চাটুকারিতা ও তোষামোদি ছিল সেই দিন এখন আর নেই। এখন সত্য লিখা ও বলার উপযুক্ত সময় উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ওসমানীনগর প্রেসক্লাবের প্রতিটি সদস্য এক অপরের পরিপূরক হয়ে আত্মার বন্ধনে কাজ করছেন। ক্লাবের সেই ঐক্য আজীবন ধরে রাখার আহ্বান জানান।

১৯ ফেব্রুয়ারী (বুধবার) ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, প্রবাসী কিমিউনিটি ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, এবি ব্যাংক পিএলসি তাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, বক্তব্য রাখেন, আজকের সিলেট ডট. কমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী,
দাতা সদস্য কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন, এস.এম মাসুদ, মামুনুর রহমান, জেলা প্রেসক্লাবের সদস্য মো.মশাইদ আলী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রির্পোটার শিপন চন্দ জয়, সাংবাদিক মো. শফিউল আলম, সমাজসেবী সোলেমান খান, রিপন আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, রনিক পাল, সিনিয়র সদস্য, শাহাব উদ্দিন শাহীন, সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহীম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরের অসহায় ফিরুজ আলী পাকা ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন

২০০৬ সালের লগী বৈঠা হামলার বিচার দাবি করে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওসমানীনগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যার ‎প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

ওসমানীনগরে আয়মত খাঁন-খায়রুন বেগম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রী খেলাধূলার বিষয়ে আন্তরিক শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগরে ঝুকিপূর্ণ শেরপুর সেতু

বালাগঞ্জে শেখ আব্দুল আজিজ শিক্ষা ট্রাষ্ট ও নিরাপদ এনজিও এর সহযোগিতায় হুইল চেয়ার নগদ অর্থ শীতবস্ত্র বিতরণ

ওসমানীনগরে বাড়ছে পানি