ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শহীদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উক্ত ইউনিয়নের যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান,গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্রুত বিচার আইনে ০৫(৯)২৪ নম্বর একটি মামলা হয়,
এই মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে শহীদুল ইসলাম কে সোমবার (২১অক্টোবর) দিবাগত রাত ৮ টার দিকে মহিষখলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়, মঙ্গলবার (২২অক্টোবর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ টি শেয়ার করুন।


















