বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরের মাহবুবুর রহমান বহির্বিশ্বে সম্মানিত

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ১৭, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ: সিলেটের ওসমানীনগরের কৃতি সন্তান ও নেসাস ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমানকে সম্প্রতি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্য পদক (BEM) প্রদান করা হয়েছে। রানির মৃত্যুর পর প্রিন্স অব ওয়েলস চার্লস রাজসিংহাসনে বসে রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হন। তাঁর দেওয়া এই সম্মানসূচক পদক অর্জনের মাধ্যমে বহির্বিশ্বে মাহবুবুর রহমান সম্মানিত হয়েছেন।

বাংলাদেশের নাগরিক হিসেবে এই পদক অর্জন একটি বিশেষ কৃতিত্ব হিসেবে গণ্য করা হচ্ছে। তাঁর দাতব্য এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে মাহবুবুর রহমানকে এই পদক প্রদান করা হয়। এই পদকপ্রাপ্তির মাধ্যমে তিনি তাঁর দেশ এবং ওসমানীনগরবাসীর জন্য গৌরব বয়ে এনেছেন।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টায় ওসমানীনগর উপজেলার দয়ামিরের পানশি রেস্টুরেন্টে মাহবুবুর রহমানের সম্মানে নেসাস ট্রাস্টের বাংলাদেশ স্বেচ্ছাসেবী সদস্যদের উদ্যোগে আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করা হয়।

ট্রাস্টের স্বেচ্ছাসেবী দলনেতা মামুনুর রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সদস্য সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সহ-সভাপতি রনিক পাল, এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ।

বক্তারা মাহবুবুর রহমানের এই অর্জনের প্রশংসা করে বলেন, ব্রিটিশ সাম্রাজ্যের পদকপ্রাপ্তি একটি বিরল সম্মান, যা কেবল মাহবুবুর রহমানের নয়, গোটা ওসমানীনগর ও সিলেটবাসীর সম্মান। তিনি এবং তাঁর সহকর্মী যুক্তরাজ্য প্রবাসী মিলাদ সারোয়ার ও সাইফুর রহমান নেসাস ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে যে অবদান রাখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

নেসাস ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে গৃহহীন পরিবারদের জন্য বসতঘর নির্মাণ, অসহায় পরিবারদের আর্থিক সহায়তা, এবং দেশের দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়া তাঁদের সহানুভূতির পরিচায়ক।

বক্তারা নেসাস ট্রাস্টের মানবকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ স্বেচ্ছাসেবী টিমের সদস্যবৃন্দরা।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক ওসমানীনগর ও বিশ্বনাথ শাখা

ধর্মপাশায় ওপেন হাউজ ডে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ওসমানীনগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে অসহায় শিশুদের সুন্নতে খতনা সম্পন্ন

ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীর ত্রাণ বিতরণ ও একবেলা খাবার

ওসমানীনগরে প্রবাসী বিএনপি নেতা এম এ মালিক-কে সংবর্ধনা

ওসমানীনগরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত-১