বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৭, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তেলিবিল এলাকায় প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ এর সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল এর পক্ষ থেকে ১০০ প্যাকেট ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর পক্ষ থেকে ২০০ প্যাকেট সহ ৩০০ পরিবারের মাঝে (চাল, ডাল, তেল, চিনি প্রভৃতি) খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, এসময় বিশেষ অতিথি ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, মেজর মো. তৌফিক হাসান সিদ্দিকী ও সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ঈদ সামগ্রী বিতরণ

ওসমানীনগরে মাদ্রাসা এডহক কমিটি নিয়ে ভূয়া স্বাক্ষরে ডিসির কাছে অভিযোগ

ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ থানায় মামলা

ওসমানীনগরে ব্রাইট লাইফ ইংলিশ মিডিয়াম স্কুলের ৬ বছর পুর্তি

ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ,আটক ২

সিলেটের ওসমানীনগরে প্রতিকেজি গরুর মাংসের দাম ১১০০ টাকা ক্ষুব্দ ক্রেতারা

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।

গুনীজনদের স্মরণ করা আমাদের কর্তব্য : আব্দুল শহিদ

সাংবাদিক হারুন রশিদকে নিয়ে কুচক্রীমহলের অপপ্রচার থানায় জিডি

ওসমানীনগরে বিএনপি’র স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় ও আগাছা পরিস্কার অভিযান