বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

সিলেটে এবারে দুই হাজার ৯৯৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১০, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক:

এ বছর সিলেটে দুই হাজার ৯৯৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগরীতে ৪৩০টি এবং বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি। সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন

সিলেট নগরীতে প্রতিবারের মতো ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঈদের এ জামাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

এছাড়াও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ মাঠে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

তাছাড়াও হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের ঈদ প্রস্তুতি সভায় ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, এ বছর সিলেট নগরীতে মোট ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিলেট জেলা পুলিশ জানায়, এ বছর সিলেটে মোট দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটের প্রত্যেকটি ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঈদগাহের সবকটি প্রবেশমুখে বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের নজরদাড়ি থাকবে। এছাড়া হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ও হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদে ঈদের জামাত ঘিরেও পুলিশের কঠোর নিরাপত্তা বলয় থাকবে।

এর আগে রোববার (৭ এপ্রিল) ঈদুল ফিতরের প্রধান জামাতের মাঠ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার বেলা আড়াইটায় তিনি ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ প্রাঙ্গণের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

ওসমানীনগরে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে

বিমানবন্দরে  প্রবাসীদের হয়রানী বন্ধের দাবি জানিয়েছেন লন্ডনের গেটার সিলেট কমিউনিটির নেতারা 

মধ্যনগরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

বালাগঞ্জে সিসিক সাবেক মেয়র আরিফুল হক,কে প্রধান অতিথি করে পর্তুগাল বিএনপির নেতাকে সংবর্ধনা

সিলেটে বিস্ফোরক মামলায় আসামি আ.লীগের ৩৯০ নেতাকর্মী

ওসমানীনগরে ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন