শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
moloysylsurma
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিও এর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে ৪৮ জন তরুণ তরুণী অংশ গ্রহনের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,
বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, (পিপিএম)। উপজেলা বিএনপি সভাপতি এবং দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংবাদিক সাইফুর এম রেফুল, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়াসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শেষ প্রান্তে সমাপনীতে আগত অংশ গ্রহণ কারীদের হাতে সনদ পত্র প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য