বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে আ.লীগের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা গ্রেফতার

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ৭, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

ওসমানীনগর সংবাদ :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক মোজাহিদ বলেন, গোয়ালাবাজার থেকে পোষাক ও সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে আটক করে। পরে ওসমানীনগর থানায় নিয়ে গাড়ি পরিবর্তন করে তাকে সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি পুলিশের সদস্যরা চেয়ারম্যান মুছাকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ২৩ আগস্ট গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মো.মনিরুজ্জামান মোল্লা বলেন,গ্রেফতারের পর সাহেদ আহমদ মুছাকে আদালতে প্ররেণ করা হয়েছে।
এদিকে, ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল দিন ভর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে উপস্থিত হয়ে উভয় পক্ষ পাল্টা-পাল্টি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের একটি পক্ষ ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে স্বপদে বহাল রাখতে স্লোগান দেন। আরেক পক্ষ চেয়ারম্যানের অপসারনের দাবিতে স্লোগান দিলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংখা দেখা দিলে স্থানীয়রা এসে উভয় পক্ষকে বুঝিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরিয়ে দেন। পরবর্তীতে আন্দোলনকারী এক পক্ষ সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুলপ্লাজায় অবস্থান নেয়। অপর পক্ষ সাদিপুর সেতুর পাশে অবস্থান নিয়ে বিকালে চেয়ারম্যান সাহেদ আহমদ মুছাকে স্বপদে বহাল রাখার দাবিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৭ই নভেম্বর দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়: খন্দকার মুক্তাদির

ওসমানীনগরে প্রশাসনের ভ্রাম্যমান আদালত, ৪ দোকানে জরিমানা

কৃষকরাই আমাদের সম্মানিত ব্যাক্তি তারা আমাদের আহার যোগায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

গ্রাম আদালত শ্রেষ্ঠ নির্বাচিত হলো সাদিপুর ইউনিয়ন পরিষদ

গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে ওসমানীনগরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রবাসীর সন্তানেরা দেশে ফিরবে কি না সেটাই বড় শঙ্কা – আনহার আলী

ওসমানীনগরে খালের এপার থেকে ওপার পর্যন্ত অবৈধ ভাবে জালদিয়ে বাধ

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ

নুনু ফুটবল একাডেমির ৯ সদস্য এসএসসি সমমানের পরিক্ষায় উত্তীর্ণ

ওসমানীনগরে বাড়ছে পানি