শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের ইফতার বিতরণ অনুষ্টিত

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২২, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

মলয় চক্রবর্তী ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ৪ হাজার রোজাদার ব্যক্তিদের মধ্যে রান্নাকরা ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ নিন্মবিত্ত, ভ্রাম্যমান অসহায় রোজাদারদের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয়।
এ উপলক্ষে তাজপুর কদমতাস্থ মায়া ভিউ কমপ্লেক্সে ইফতার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া।

সমাজসেবী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শামীম উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ আহমদ খুকু, সমাজসেবী আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুর রহিম,লেবু মিয়া, উপজোলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, ছাত্রলীগ নেতা নবিদ আলী সেলিম, সুজ্জল আহমদ, মল্লিক মিয়া, ফরিদ মিয়া, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজের পিতার নামে ফাউন্ডেশন গঠন করে এলাকার উন্নয়নসহ অসহায় মানুষের প্রতি সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সেলিম। দেশের যে কোন দূূর্যোগে বিপর্যস্ত মানুষের কল্যাণে তার পরিবারের সদস্যরা সব সময় এগিয়ে আসেন।

আর্থমানবতার সেবায় তাদের কার্যক্রম প্রশংসনীয়। মানবকল্যাণে তাদের অব্যাহত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তারা।

সর্বশেষ - অন্যান্য