বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যকে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
moloysylsurma
নভেম্বর ২৮, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

ওসমানীনগর সংবাদ:: জীবনের তাগিদে ও বিভিন্ন কারণে আমাদের প্রবাস জীবন গ্রহণ করতে হয়। যখন আমরা প্রবাস জীবনের জন্য প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যাই তখন আমাদের ভেতর অনেক আবেগ ও কষ্ট কাজ করে। সেই আবেগ ও কষ্ট নিয়ে বিদায় দিতে হলো সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিনকে। মোহাম্মদ হেলাল উদ্দিন পুনরায় কুয়েত গমন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১ টায় তাজপুরস্থ প্রবাসী হেলাল উদ্দিনের নিজ বাসভবন রুফিয়া মঞ্জিলে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ,সংবর্ধিত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল বারী,সমাজসেবী সোলেমান খাঁন,অনিক আহমদ প্রমূখ।
এসময় আলোচনা কালে মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন। আজ আমি প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে প্রবাস জীবন গ্রহণ করতে যাচ্ছি। আমার পরিবার, বন্ধু,বান্ধব পাড়া-প্রতিবেশী ও সকল শুভানুধ্যায়ীর কাছ থেকে বিদায় চেয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে। সময়ের তাগিদে হয়তো অনেক কেই বলে যেতে পারিনাই সে জন্য দুঃখ প্রকাশ করছি।
কিন্তু নিয়তির কারণে আমার চলে যেতেই হবে। সকলে আমার জন্য দোয়া করবেন।

উপস্থিত অতিথি বৃন্দরা বলেন, কুয়েত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন একজন মানবিক মানুষ।
সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আজ তিনি আবারও প্রবাসে পাড়ি জমাচ্ছেন আমরা সবাই দোয়া করি মোহাম্মদ হেলাল উদ্দিনের যাত্রা শুভ হউক এবং প্রবাস জীবন সুন্দর ও উজ্জ্বল হউক আমরা তাহার সুস্থতা ও দির্গআয়ু কামনা করি।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে মহান স্বাধীনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের কমিটি : সিলেটের ওসমানীনগর থেকে স্থান পেলেন যারা

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ধর্মপাশায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ

ওসমানীনগরে পুলিশি অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য জব্দ,আটক ২

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইস্তিয়াক আহমদ দেশে ফিরলেন

ওসমানীনগরে নেইড এর পক্ষ থেকে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন যায়গায় : তাহসিনা রুশদী লুনা

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, ওসমানীনগরে : ইলিয়াসপত্নী লুনা

ওসমানীনগর বালাগঞ্জ নাট্য সংগঠনের কমিটি গঠন সভাপতি হারুন, সাধারণ সম্পাদক নাহিদ